ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রক্তদানে উৎসাহিত করলেন শায়খ সুদাইস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ২৬, ২০২৫, ০১:৩৯ পিএম

রক্তদানে উৎসাহিত করলেন শায়খ সুদাইস

রক্তদানে উৎসাহিত করেছেন মসজিদুল হারামের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আব্দুর রহমান আস সুদাইস ও মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ বান্দার বালিলাহ।

রক্তদানে উৎসাহিত করতে তারা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্যোগে আয়োজিত বার্ষিক রক্তদান অভিযানে অংশ নিয়েছেন এবং সবার আগে রক্তদান করেছেন।

সৌদি জুড়ে স্বেচ্ছায় রক্তদানের প্রচার বাড়াতে এ উদ্যোগে ধর্মীয়, সামাজিক ও জনসাধারণের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে।

জাতীয় রক্তব্যাংকের মজুত শক্তিশালী করা এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এ অভিযানের মূল লক্ষ্য। প্রাণ বাঁচানো ও সমাজসেবার মতো ইসলামের মূলনীতির সঙ্গে এ উদ্যোগের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন কাবার দুই ইমাম।

রিয়াদে কিং সালমান বিন আবদুল আজিজ মেডিকেল সেন্টারে বিশেষভাবে আয়োজন করা রক্তদান কর্মসূচিতে তারা প্রথম দাতাদের মধ্যে ছিলেন।

ক্রাউন প্রিন্সের এ অভিযানে সহযোগিতা করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের প্রধান শহরগুলোতে মোবাইল রক্তদানের ইউনিট মোতায়েন করা হয়েছে। ভিশন ২০৩০-এর আওতায় জনস্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবেই এই আয়োজন।

জেএইচআর

Link copied!