ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভূমিকম্প হলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী

ধর্ম ডেস্ক

ধর্ম ডেস্ক

নভেম্বর ২১, ২০২৫, ১১:২১ এএম

ভূমিকম্প হলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী

ভূমিকম্প, ঝড়-তুফান, মেঘের গর্জনসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তাআলার শক্তি ও ক্ষমতার নিদর্শন। ইসলামে এমন সব পরিস্থিতিতে আল্লাহর কাছে সাহায্য ও নিরাপত্তা কামনা করার নির্দেশনা দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) নিজেও উম্মতকে এসব দুর্যোগের সময় দোয়া ও জিকিরে মনোনিবেশ করতে বলেছেন।

রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া তিনবার পড়বে, সে আকাশ ও জমিনের সব ধরনের বিপদ-আপদ থেকে নিরাপদ থাকবে।

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিসসামা, ওয়া হুয়াস-সামিউল আলিম।

ভূমিকম্প অনুভূত হলে ভয়ে আতঙ্কিত না হয়ে মাটির দিকে তাকিয়ে বারবার বলতে হবে—“আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকালাহু, ফাবি আইয়্যে আ’লা ই রাব্বিকুমা তুকাজ্জিবান।”

এ ছাড়া দুর্যোগের সময় আরও একটি দোয়া পড়তে বলেছেন আল্লাহ তাআলা।

উচ্চারণ: আন্তা ওয়ালিয়্যুনা ফাগফিরলানা ওয়ারহামনা, ওয়া আন্তা খাইরুল গাফিরিন।

অর্থ: হে আল্লাহ, আপনি আমাদের অভিভাবক আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। আপনিই সর্বাধিক ক্ষমাশীল। (সূরা আল-আরাফ, আয়াত ১৫৫)

মাহাত্ম্যপূর্ণ এসব দোয়া পাঠ করলে হৃদয় প্রশান্ত হয়, ভয় কমে এবং সুরক্ষার আশায় আল্লাহর ওপর নির্ভরতা আরও দৃঢ় হয়।

ইএইচ

Link copied!