ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রবির সুপার রবিবারে আবারো জিতে নিন আইফোন ১৭

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৫, ০৬:১৬ পিএম

রবির সুপার রবিবারে আবারো জিতে নিন আইফোন ১৭

রবি আজিয়াটা পিএলসি আবার এনেছে সুপার রবিবারে আইফোন জেতার আকর্ষণীয় অফার। গত বছরের রবির আইফোন ১৬ অফারে গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় এবার আরও বড় পরিসরে আয়োজন করা হয়েছে এই বিশেষ ক্যাম্পেইন। মাত্র ১২৫ টাকা রিচার্জ করেই রবি গ্রাহকরা জিততে পারেন নতুন আইফোন ১৭।

গত রোববার ১২ অক্টোবর গ্রাহকদের জন্য এই অফারটি দেয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে এই বছরের “সুপার রবিবার আইফোন ১৭” ক্যাম্পেইন। 

গত রবিবার মাত্র ১২৫ টাকা রিচার্জ করে আইফোন ১৭ পেয়েছেন ররিশালের বাকেরগঞ্জ থানার মো. রাকিব গাজী। 

চলতি মাসে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘সুপার রবিবার আইফোন ১৭’ ক্যাম্পেইন, যা রবি ব্যবহারকারীদের জন্য দিচ্ছে এই বিশেষ সুযোগ। আগামী ১৯ অক্টোবর (রবিবার) ঠিক ১২৫ টাকা রিচার্জ করলেই রবি ব্যবহারকারীরা পেতে পারেন একদম নতুন একটি আইফোন ১৭ জেতার সুযোগ। 

এই অফারে অংশ নিতে আগামী ১৯ অক্টোবর (রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট) রবি গ্রাহকদের রবি অ্যাপ, এমএফএস (বিকাশ, নগদ ইত্যাদি), নিকটস্থ রিটেইল পয়েন্টসহ রবির রিচার্জ চ্যানেলগুলোর মাধ্যমে ১২৫ টাকা রিচার্জ করতে হবে।

সুপার রবিবার হলো রবির একটি বিশেষ অফার প্রোগ্রাম, যা প্রতি রবিবার রবি গ্রাহকদের জন্য চালু থাকে। এই দিনে গ্রাহকরা রবি থেকে পান নানা ধরনের পুরস্কার ও উপহার জেতার সুযোগ। 

২০২৪ সালের ১০ নভেম্বর সুপার রবিবার ক্যাম্পেইন শুরু করে রবি আজিয়াটা পিএলসি। সুপার রবিবার আইফোন ১৭ ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.robi.com.bd/en/super-sunday ওয়েবসাইট পেইজে।

ইএইচ

Link copied!