ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আজ থেকেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে অতিরিক্ত সিম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩০, ২০২৫, ১২:৫৬ পিএম

আজ থেকেই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হবে অতিরিক্ত সিম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ৩০ অক্টোবরের পর থেকে কোনো এনআইডিতে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। ফলে আজকের পরই এই পদক্ষেপ কার্যকর হবে।

বিটিআরসি বলেছে, এই ব্যবস্থা নেওয়া হয়েছে অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করার জন্য। কমিশন আরও জানিয়েছে, সঠিক মালিকানা নিশ্চিত করতে এবং সিম নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। এর মধ্যে প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। গ্রাহকের ৮০ শতাংশের বেশি নামে ৫টির কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম ব্যবহার করেন প্রায় ১৬ শতাংশ গ্রাহক, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ।

গ্রাহকরা চাইলে সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে। এজন্য যেকোনো মোবাইল ফোন থেকে *১৬০০১# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে।

বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রাখতে পারবেন। অতিরিক্ত সিমগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করা যাবে। নির্ধারিত সময়সীমা শেষ হলে কমিশন দৈবচয়নের মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

ইএইচ

Link copied!