ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যেসব পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৬, ০৪:০৮ পিএম

যেসব পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার প্রতারণাও বৃদ্ধি পাচ্ছে। হ্যাকারদের প্রধান লক্ষ্য এখন ফেসবুক অ্যাকাউন্ট, যেখানে নানা কৌশলে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া লিংক, নকল লগইন পেজ এবং বিভিন্ন প্রতারণামূলক অ্যাপের মাধ্যমে সহজেই অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে। অনেক ক্ষেত্রে হ্যাক হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে আপত্তিকর পোস্ট দিয়ে ব্যবহারকারীদের বিপদে ফেলা হচ্ছে।

অজানা লিংক থেকে সতর্কতা

মেসেঞ্জারে আসা অচেনা বা প্রলোভনমূলক লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। এসব লিংক অনেক সময় ভুয়া লগইন পেজে নিয়ে যায়, যেখানে তথ্য দিলেই অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়ে।

ওয়েব ঠিকানা যাচাই জরুরি

ফেসবুকে লগইনের সময় অবশ্যই ঠিকানা যাচাই করতে হবে। ঠিকানা যেন “https://www.facebook.com” হয় তা নিশ্চিত করতে হবে। ভুয়া ডোমেইন যেমন দেখতে প্রায় একই রকম হলেও তা থেকে সাবধান থাকতে হবে।

থার্ড পার্টি অ্যাপ নিয়ন্ত্রণ

যেসব অ্যাপ ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশাধিকার নিয়েছে, সেগুলো নিয়মিত যাচাই ও অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

লগইন ডিভাইস মনিটর

অচেনা ডিভাইস থেকে লগইন থাকলে সঙ্গে সঙ্গে সেখান থেকে লগআউট করার পাশাপাশি পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।

শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার

বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন মিলিয়ে জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পাশাপাশি একই পাসওয়ার্ড একাধিক অ্যাকাউন্টে ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

টু-ফ্যাক্টর নিরাপত্তা

অ্যাকাউন্ট সুরক্ষায় টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে পাসওয়ার্ড ফাঁস হলেও অতিরিক্ত যাচাই ছাড়া অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হয় না।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত নিরাপত্তা সেটিংস যাচাই এবং সতর্ক ব্যবহারই ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষার সবচেয়ে কার্যকর উপায়।

এএন

Link copied!