ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভিপি প্রার্থীর পক্ষে পোস্ট দিয়ে ডিলিট করলেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৫, ০৮:২৭ পিএম

ভিপি প্রার্থীর পক্ষে পোস্ট দিয়ে ডিলিট করলেন উপদেষ্টা আসিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার বিকেলে আব্দুল কাদেরের একটি পোস্ট শেয়ার দিয়ে আসিফ মাহমুদ লেখেন, ‘ডাকসুতে ভোটার হইনি, তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল।’

পোস্টের শেষে ভিপি প্রার্থীকে মেনশন দিয়ে শুভকামনা জানান তিনি।

এদিকে, ডাকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। এতে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪৭১ জন। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

এর আগে ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ছাড়া মনোনয়নপত্র বাতিলের পর ১০ জন আপিল না করায় তাদের প্রার্থীতাও বাতিল হয়েছে।

এছাড়া আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনের প্রচারণা। চলবে ৭ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট।

ইএইচ

Link copied!