ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সাংবাদিক ইলিয়াস

এনসিপি বলে এদেশে কিছু থাকবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৬, ২০২৫, ০২:৩৫ পিএম

এনসিপি বলে এদেশে কিছু থাকবে না

এনসিপি বলে এদেশে কিছু থাকবে না— এমন মন্তব্য করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেছেন, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন।

সোমবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

ইলিয়াস হোসেন বলেন, “আমি তো ৫ তারিখের ছয় দিনের মাথায় বলেছিলাম, শুনছিলেন? আসল কাজ বাদ দিয়ে ধান্দাবাজিতে নেমে গিয়েছিলেন। আপনারা মনে করছিলেন নিজেরা বিশাল কিছু হয়ে গেছেন। এখন কাঁদেন কেন?”

তিনি আরও বলেন, “এনসিপি বলে এদেশে কিছু থাকবে না, সর্বোচ্চ বিকাশ পার্টির মতো কিছু একটা হতে পারবেন। জামায়াত-বিএনপির বাইরে ১০–১৫ বছর পরে আওয়ামী লীগ আসতে পারে, তবে এনসিপি না।”

ইলিয়াস হোসেন বলেন, “আপনারা কিছু টাকা কামিয়েছেন কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়েছেন। ইউনুছসহ প্রতিটি উপদেষ্টা ধান্দাবাজি করেছে এবং সবাই বিদেশে টাকা পাচার করেছে। আপনাদেরও কেউ কানাডা, কেউ তুর্কি, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপে টাকা জমিয়েছেন। অতএব শুধু উপদেষ্টারা না, আপনাদেরও সবাই সেইফ এক্সিটের চিন্তা করেন। সামনে আওয়ামী লীগ মারবে, বিএনপি মারবে, কথা না শুনলে জামায়াতও মারবে।”

তিনি আরও বলেন, “আমার একটু দুর্বলতা আছে, তাই ভালোবাসা দিয়ে বললাম, তবে ভবিষ্যৎ তোমাদের অন্ধকার। যাদেরকে আদর করে উপদেষ্টা বানিয়েছো, তারাই এখন বেগুন, আলু, মুলা ধরিয়ে দিয়েছে। অথচ তাদের পক্ষ হয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, মনে আছে?”

সবশেষে তিনি বলেন, “এখন নাকে তেল দিয়ে ঘুমান। সামনে নির্বাচন হবে জামায়াত আর বিএনপির মধ্যে।”

ইএইচ

Link copied!