ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপ

বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে হারলো ইংল্যান্ড

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৬, ২০২২, ০৩:০৭ পিএম

বৃষ্টি আইনে আয়ারল্যান্ডের কাছে হারলো ইংল্যান্ড

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে আয়ার‌ল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে ইংলিশরা।

আয়ারল্যান্ডের দেওয়া ১৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৪ দশমিক ৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রানে তুলে ইংল্যান্ড। এরপরই নামে বৃষ্টি।

নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর কেবলই ইংল্যান্ডের হাল ধরেন মঈন আলি। আয়াল্যান্ডের বোলারদের ওপর তাণ্ডব চালাতেও শুরু করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে মঈনের ঝড় থামায় বেরসিক বৃষ্টি। 

ম্যাচ জিততে ১৪.৩ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ১১০ রান। সেসময় ইংলিশদের স্কোরবোর্ডে ছিল ৫ উইকেটে ১০৫ রান। তাতে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে আয়ারল্যান্ডের কাছে ৫ রানে হারল ইংল্যান্ড।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জয়ের জন্য ১৫৮ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট হারায় তারা। লেংথে পড়ে জশুয়া লিটলের বেরিয়ে যাওয়া বল তাড়া করতে গিয়ে উইকেট দেন জস বাটলার। 

লরকান টাকারের সহজ ক্যাচে ইংলিশ অধিনায়ক আউট হয়েছেন শূন্য রানে। থিতু হতে পারেননি আরেক ওপেনার অ্যালেক্স হেলসও।

লিটলের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে মার্ক অ্যাডায়ারের হাতে ক্যাচ তুলে নিয়ে ফেরেন ৭ রান করা এই ব্যাটার। চারে নামা বেন স্টোকসও ফিরেছেন দ্রুতই। 

ফিন হ্যান্ডের লেংথে পড়ে ভেতরে ঢোকা বলে বোল্ড হয়েছেন স্টোকস। বাঁহাতি এই ব্যাটার আউট হয়েছেন ৬ রানে। এরপর অবশ্য পাঁচে নামা হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে জুটি গড়ে তোলেন ডেভিড মালান।

তারা দুজনে মিলে যোগ করেন ৩৮ রান। জর্জ ডকরেলের বলে জীবন পাওয়ার পর তাকেই উইকেট দিয়েছেন ব্রুক। ডকরেলের শর্ট ডেলিভারিতে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে থাকা গ্যারেথ ডেনালিকে ক্যাচ দিয়ে ফেরেন ১৮ রান করা ডানহাতি এই ব্যাটার।

ব্রুকের একটু পর আউট হয়েছেন মালানও। বাঁহাতি এই ব্যাটারও ডকরেলের বলে জীবন পেয়েছিলেন। তবে তাকে ফেরান ব্যারি ম্যাকার্থি। 

এই আইরিশ পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে ক্যাচ দিয়ে আউট হন ৩৫ রান করা মালান। ৮৬ রানে ৫ উইকেট হারানোর পর আইরিশ বোলারদের অ্যাটাক করেন মঈন। তবে বৃষ্টি এলে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে তাদের হারতে হয়।

এর আগে ১৫৭ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। দলের হয়ে সবচেয়ে বেশি ৬২ রান করেছেন অ্যান্ড্রু বালবির্নির। এ ছাড়া ৩৪ রানের ইনিংস খেলেছেন টাকার। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন লিয়াম লিভিংস্টোন এবং মার্ক উড। 

এই জয়ের ফলে সুপার টুয়েলভের গ্রুপ ‘১’ এর পয়েন্ট তালিকায় চারে অবস্থান করছে আয়ারল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে তিনে ইংলিশরা। তবে নেট রানরেটে সবার চেয়ে এগিয়ে থাকায় ২ পয়েন্ট নিয়েই শীর্ষে নিউজিল্যান্ড। দুই রয়েছে শ্রীলঙ্কা।

টিএইচ

Link copied!