ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার অতীত ইতিহাস

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৬, ২০২২, ০২:৪২ পিএম

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার অতীত ইতিহাস

দীর্ঘ ৩৬ বছরের বিশ্বকাপ শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে কাতার বিশ্বকাপে এসেছে আর্জেন্টিনা। কিন্তু শুরুতেই বিপর্যয়। সউদি আরবের কাছে হেরে সেই স্বপ্ন ধুলিস্মাৎ হওয়ার মুখে! এখনো সেই স্বপ্ন টিকে রয়েছে। গ্রুপের শেষ দুটি ম্যাচ জিততেই হবে। 

শনিবার (২৬ নভেম্বর) লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা। মেক্সিকোর বিপক্ষে জিততে হবে আর্জেন্টিনাকে। তাহলে টিকে থাকবে ‘সি’ গ্রুপ থেকে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার স্বপ্ন। 

আর ড্র করলে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকে তারা কি করে।এমন কঠিন এসব সমীকরণের কিছুই লাগবে না যদি মেসি-ডি মারিয়ারা নিজেদের শেষ দুই ম্যাচে জয় তুলে নেয়। তবে কাজটা সহজ হবে না। কেননা তাদের শেষ দুই প্রতিপক্ষ যে মেক্সিকো ও পোল্যান্ড।

তবে মেক্সিকো-আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার অতীত ইতিহাসও আর্জেন্টিনার পক্ষে।

মেক্সিকোর সঙ্গে এ পর্যন্ত সব মিলিয়ে ৩০ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর অর্ধেকসংখ্যক ম্যাচেই জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অর্থাৎ ১৫ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। ৪ ম্যাচ জিতেছে মেক্সিকো ও বাকি ১১ ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মুখোমুখি হওয়া ৩০ ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপে।

আর্জেন্টিনা–মেক্সিকো মুখোমুখি হওয়ার ইতিহাসে প্রথম ম্যাচটিই বিশ্বকাপে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপে একই গ্রুপে পড়েছিল মেক্সিকো ও আর্জেন্টিনা। গুইলার্মো স্ট্যাবিল–ভারাল্লোদের আর্জেন্টিনা ৬–৩ গোলে হারিয়েছিল মেক্সিকোকে। এর ৭৬ বছর পর বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয় আর্জন্টিনা–মেক্সিকো। ২০০৬ বিশ্বকাপে লাইপজিগে সে ম্যাচেও মেক্সিকোকে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে হারের শঙ্কাও ছিল।

৬ মিনিটে রাফায়েল মার্কেজের গোলে এগিয়ে গিয়েছিল মেক্সিকো। এর ৪ মিনিট পর হারনান ক্রেসপোর গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে ম্যাক্সি রদ্রিগেজের অবিস্মরণীয় ভলিতে করা গোলে জয় তুলে নিয়েছিলেন মেসিরা।

পরের বিশ্বকাপে শেষ ষোলোয় আবারও মেক্সিকোকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল আর্জেন্টিনা। এবারও ফলটা পাল্টাতে পারেনি কনক্যাকাফ অঞ্চলের দলটি।

জোহানেসবার্গে অনুষ্ঠিত সে ম্যাচে মেক্সিকোকে ৩–১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। জোড়া গোল করেছিলেন কার্লোস তেভেজ। একটি গোল গঞ্জালো হিগুয়েনের। অর্থাৎ বিশ্বকাপে এ পর্যন্ত তিন ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দলের অধিনায়ক ও তারকা ফুটবলার লিওনেল মেসি এ পর্যন্ত ৫ বার মেক্সিকোর মুখোমুখি হয়েছেন। ৪ জয় ও ১ ড্রয়ে মেক্সিকোর বিপক্ষে তার স্মৃতিটা বেশ সুখকর। এই ৫ ম্যাচে আর্জেন্টিনার করা ১৪ গোলের ৩টি মেসির। ২টি গোল বানিয়েও দিয়েছেন। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোয় প্রথমবারের মতো মেক্সিকোর মুখোমুখি হয়ে ৩৬ মিনিট খেলেছিলেন মেসি। কোনো গোল পাননি।

পরের বছর কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার ৩–০ গোলের জয়ে গোল করেছিলেন মেসি। মেক্সিকোর বিপক্ষে এ পর্যন্ত ২টি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়ে দুটিতেই একটি করে গোল করেছেন মেসি। গোল বানিয়েছেন একটি। ২০১০ বিশ্বকাপ শেষ ষোলোয় মুখোমুখিতে একটি গোল বানিয়েছিলেন।

টিএইচ

Link copied!