ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আর্জেন্টিনাকে নিয়ে ভাবছেন না রিচার্লিসন

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৬, ২০২২, ০২:৫০ পিএম

আর্জেন্টিনাকে নিয়ে ভাবছেন না রিচার্লিসন

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্রাজিলের রিচার্লিসন। তার কাছে জানতে চাওয়া হয় সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে দেখা হলে সে বিষয়ে তাদের পরিকল্পনা কী?

এ প্রশ্নটির উত্তরে রিচার্লিসন জানালেন, তিনি আপাতত আর্জেন্টিনাকে নিয়ে কিছু ভাবছেন না! রিচার্লিসনের ভাষায়, ‘প্রথমে আমরা ক্রোয়েশিয়ার কথা ভাবছি। এখন আমাদের সামনে ক্রোয়েশিয়া, ভাবনায় শুধু তারাই। (সেমিফাইনাল) পরের ধাপে। আসলে এখন আপনাকে ক্রোয়েশিয়া নিয়েই ভাবতে হবে।’

ভিনিসিয়ুস জুনিয়র, নেইমার, রিচার্লিসন, পাকেতার গোলের পরই ব্রাজিল উদ্‌যাপন করেছে সাম্বা নাচের তালে। রিচার্লিসন তাদের উদযাপন নিয়ে বলেন, ‘ ‘এটা গুরুত্বপূর্ণ। তিনি (তিতে) খুশি। আমাদের দলটি যে একতাবদ্ধ, এমন উদযাপন তারই প্রমাণ।’

নিজের পারফরম্যান্স নিয়ে রিচার্লিসনের ভাষ্য, ‘আমি খুব খুশি। আমাকে এভাবেই খেলে যেতে হবে। গোল করতে হবে।’

ক্রোয়েশিয়া বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি আগামী শুক্রবার এডুকেশন স্টেডিয়ামে। সে ম্যাচ নিয়ে রিচার্লিসন জানালেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দল লক্ষ্যে স্থির এবং আমরা সবাই মনোযোগী।’

এবি

Link copied!