ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রথম গ্র্যান্ড স্লামের আরও কাছে সিসিপাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ২৭, ২০২৩, ০৭:০৭ পিএম

প্রথম গ্র্যান্ড স্লামের আরও কাছে সিসিপাস

২০২১ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছেও ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিততে পারেননি স্তেফানোস সিসিপাস। অস্ট্রেলিয়ান ওপেনে সেই পরাজয়ের প্রতিশোধের সঙ্গে প্রথম গ্র্যান্ড স্লাম জয়েরও সুযোগ পেতে যাচ্ছেন তিনি। সেমিফাইনালে রাশিয়ান কারেন খাচানভকে হারিয়ে ফাইনালে পৌঁছেছেন গ্রিসের এই তারকা। ২০২১ সালে নোভাক জোকোভিচের কাছে পরাজিত হয়ে গ্র্যান্ড স্লাম জেতা হয়নি সিসিপাসের।

সব কিছু ঠি থাকলে ফাইনালে সার্বিয়ান তারকার সঙ্গে ২৪ বছর বয়সীর দেখা হতে যাচ্ছে। অপর সেমিফাইনালে জোকোভিচের প্রতিপক্ষ আমেরিকান টমি পল। তৃতীয় বাছাই সিসিপাসের প্রতিপক্ষ খাচানভ ক্যারিয়ারের প্রথম মেজর ফাইনাল খেলার প্রতীক্ষায় ছিলেন। সিসিপাস জিতেছেন ঠিকই। কিন্তু তাকে ছেড়ে কথা বলেননি খাচানভ।

তুমুল লড়াইয়ে ম্যাচটা শেষ হয়েছে ৭-৬ (৭-২), ৬-৪, ৬-৭ (৬-৮) ও ৬-৩ গেমে। সার্বিয়ান জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের ফেভারিট হলেও সিসিপাস প্রথম গ্র্যান্ড স্লাম জিতলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটা দখলে নেবেন। তীব্র লড়াইয়ের পর সিসিপাসকে প্রশ্ন করা হয়েছিল ম্যাচটা চতুর্থ সেটে যাওয়ার পর তিনি কী ভাবছিলেন। জবাবে বলেছেন, তখন মনে হচ্ছিল এই পর্যায়ে আসতে আমি কতটা কঠিন পরিশ্রম করেছি। তবে ধরে থাকলে আর নিজেকে উজাড় করে দিলে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে গভীর মনোনিবেশ করলে সেটার প্রতিদান মিলবেই।

এবি

Link copied!