ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ব্রোজোভিচকে নিয়ে রিয়াল বার্সার লড়াই

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ২৯, ২০২৩, ০৭:০৯ পিএম

ব্রোজোভিচকে নিয়ে রিয়াল বার্সার লড়াই

ইতালিয়ান সংবাদমাধ্যম লা গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, ইন্টার মিলানের ক্রোয়েশিয়ান মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের জন্য আগ্রহী দুই স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এছাড়াও তাকে পেতে চেষ্টা চালাচ্ছে স্থানীয় ক্লাব জুভেন্তাস ও ইংলিশ চেলসি। এক বছরেরও কম আগে নতুন করে এক বছরের চুক্তিতে স্বাক্ষর করা সত্ত্বেও আগামী গ্রীষ্মে তাকে বিক্রির কথা ভাবছে নেরাজ্জুরিরা। জেনিথের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকমকে স্বাক্ষর করার কাছাকাছি চলে এসেছে পিএজসি। ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দুই পক্ষের আলোচনা চূড়ান্ত। খুব শীগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাতে পারে ফরাসি ক্লাবটি।

বৃটিশ সংবাদমাধ্যম ডেইলিমেইলের সংবাদ অনুযায়ী, ইকুয়েডরের মিডফিল্ডার মোয়েসেস ক্যাসেদোর জন্য ৭০ মিলিয়ন পাউন্ডের একটি দ্বিতীয় প্রস্তাব জমা দিয়েছে আর্সেনাল। তবে ২১ বছর বয়সী এ মিডফিল্ডারের জন্য ৮০ মিলিয়ন পাউন্ড চায় ব্রাইটন। আরেক বৃটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের সংবাদ অনুযায়ী, ক্যাসেদোকে পেলেও ওয়েস্ট হ্যামের ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইসের জন্যও চেষ্টা চালিয়ে যাবে আর্সেনাল। এদিকে ইতালিয়ান সংবাদমাধ্যম ক্যালসিওমার্কেতোর সংবাদ অনুযায়ী, বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকুর পেছনে ছুটতে পারে নিউক্যাসল ও টটেনহ্যাম। ২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড বর্তমানে চেলসি থেকে ধারে ইন্টার মিলানে রয়েছেন।

দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, লিডস ইউনাইটেডের ইংলিশ উইঙ্গার জ্যাক হ্যারিসনের জন্য ২০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে লেস্টার সিটি। তবে ডেইলিমেইল জানিয়েছে ২৬ বছর বয়সী হ্যারিসনের জন্য কমপক্ষে ৩৫ মিলিয়ন পাউন্ড চায় লিডস। এলল্যান্ড রোডে এখনও চুক্তির ১৮ মাস বাকি আছে তার। স্কাই স্পোর্টস ইতালিয়ার সংবাদ অনুযায়ী, জুভেন্টাস মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনিকে ধারে পেতে দেড় মিলিয়ন ইউরোর প্রস্তাব মেনে নিয়েছে লিডস। এছাড়া বাধ্যবাধকতার সঙ্গে আগামী গ্রীষ্মে ৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কিনে নেওয়ার অপশন থাকছে চুক্তিতে। দ্য অ্যাথলেটিকের সংবাদ অনুযায়ী, ২৪ বছর বয়সী এ মার্কিন তারকার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা চালাচ্ছে নটিংহাম ফরেস্টও।

ফুটবল ইনসাইডারের সংবাদ অনুযায়ী, গ্রীষ্মকালীন সম্ভাব্য পদক্ষেপের জন্য এভারটনের ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে নজরে রেখেছে টটেনহ্যাম। স্কাই স্পোর্টস ইতালিয়ার সংবাদ অনুযায়ী, ইন্টার মিলানের সেন্টার-ব্যাক মিলান স্ক্রিনিয়ার গ্রীষ্মে ফ্রি ট্রান্সফারে যোগ দেবেন পিএসজিতে। তবে এই জানুয়ারিতেই তাকে পাওয়ার জন্য ইন্টারকে ১০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ফরাসি ক্লাবটি। সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইন্টার। অন্তত দ্বিগুণ চায় ইতালিয়ান ক্লাবটি।

এবি

Link copied!