ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
এশিয়া কাপ

ধারাভাষ্য প্যানেলে নেই বাংলাদেশের কোনো প্রতিনিধি

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৯, ২০২৩, ০৪:১১ পিএম

ধারাভাষ্য প্যানেলে নেই বাংলাদেশের কোনো প্রতিনিধি

এশিয়া কাপ ৩০ আগস্ট থেকে মাঠে গড়াবে । আসন্ন ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় ওয়ানডে ফরম্যাটে ছয় জাতির এবারের টুর্নামেন্টটি আয়োজন করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। রাজনৈতিক অস্থিরতার কারণে হাইব্রিড মডেলে আয়োজিত টুর্নামেন্টের চারটি ম্যাচ পাকিস্তানে হবে। এ ছাড়া এশিয়া কাপের বেশির ভাগ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।

এবার এশিয়া কাপের সব কটি ম্যাচ সম্প্রচার করবে স্টার স্পোর্টস। তারাই এবারের আসরের জন্য ধারাভাষ্যকার প্যানেল তৈরি করেছেন। এবারের এশিয়া কাপ যাদের কণ্ঠে শোনা যাবে, তাদের মধ্যে ভারতের সর্বোচ্চ ১১ জন, পাকিস্তানের চারজন এবং ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কার একজন করে থাকবেন। তবে সেখানে বাংলাদেশের কেউই নেই।

ধারাভাষ্যে- থাকছেন পাকিস্তানের সাবেক দুই কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুস। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আমির সোহেল ও বাজিদ খান।

ভারতীয়দের হয়ে ধারাভাষ্যে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার ও সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী, সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর, সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান ও সাবেক ক্রিকেটার দীপ দাশগুপ্ত, হরভজন সিং, সঞ্জয় বাঙ্গার, পীযূষ চাওলা, মোহাম্মদ কাইফ, আদিত্য তারে এবং রজত ভাটিয়া।

এ ছাড়া শ্রীলঙ্কা থেকে সাবেক তারকা ক্রিকেটার মারভান আতাপাত্তু, ইংল্যান্ডের ডেমেনিক কর্ক ও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেন থাকবেন এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে।

তবে অংশগ্রহণকারী দেশ বাংলাদেশ ও নেপাল থেকে কেউ থাকবেন না এবারের এশিয়া কাপের ধারাভাষ্য কক্ষে।

যদিও দিন কয়েক আগে জানানো হয়েছিল, ১২ জনের কমেন্ট্রি প্যানেলে বাংলাদেশের আতাহার আলী খান থাকবেন। তবে এবারের আসর শুরুর ১১ দিন আগে লাল-সবুজের এই কণ্ঠযোদ্ধার থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। সম্প্রচার স্বত্ব পাওয়া স্টার স্পোর্টসের প্রকাশিত ছবিতে নেই আতাহার।

আতাহার আলীর পরিবর্তে অন্য কাউকেও নেওয়া হয়নি। এর ফলে এবারের এশিয়া কাপে বাংলাদেশ থেকে থাকবেন না কেউই।

আগামী ৩০ আগস্ট মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ থাকার কারণে এবারের এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফরম্যাটে। এশিয়া কাপে মোট ১৩টি ম্যাচ হবে, পাকিস্তানে চারটি আর শ্রীলঙ্কায় ৯টি। ১৭ সেপ্টেম্বর হবে ফাইনাল ।

এইচআর

Link copied!