ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৫, ২০২৪, ০২:২৩ পিএম

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

এবারের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ শিবিরে বইছে স্বস্তির সুবাতাস। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পকেটে।

সেই সুযোগটা আজই কাজে লাগাতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই লঙ্কানদের।

শুক্রবার (১৫ মার্চ) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর আড়াইটায়।

গত ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামছে শ্রীলঙ্কা। মাহিশ থিকশানার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন দুনিথ ভেল্লালেগে। অন্যদিকে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), জানিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

 

বিআরইউ

Link copied!