ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
বাংলাদেশ-হংকং

একাদশে ৩ পরিবর্তনের পরও জায়গা হয়নি জামালের, আছেন সাদ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৫৩ পিএম

একাদশে ৩ পরিবর্তনের পরও জায়গা হয়নি জামালের, আছেন সাদ

৯ অক্টোবর ঢাকায় হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ খেলেছিলেন হামজারা। চার দিন পর অ্যাওয়ে ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন এনেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

হোম ম্যাচে আমেরিকান প্রবাসী ফুটবলার জায়ান আহমেদকে প্রথম একাদশে না রাখায় তুমুল সমালোচনা হয়েছিল। জায়ানের পারফরম্যান্স দেখে অ্যাওয়ে ম্যাচে শুরুর একাদশে রাখতে বাধ্য হয়েছেন কোচ হ্যাভিয়ের। গত ম্যাচে সবচেয়ে বেশি ভুল করেছিলেন সাদ উদ্দিন। জায়ানকে নিলেও কোচ তার 'প্রিয়' সাদ উদ্দিনকেও একাদশে রেখেছেন। সাদকে রাখলেও তার ভাই তাজ উদ্দিন আজ একাদশে নেই। 

আগের ম্যাচে তপু বর্মণ ইনজুরির জন্য দ্বিতীয়ার্ধে খেলেছিলেন। আজ তপু তার জায়গা ফিরে পেয়েছেন পাশাাপশি অধিনায়কের আর্মব্যান্ডও। তপু আসার পরও জুনিয়র তপুকেও (শাকিল আহাদ) রেখেছেন কোচ হ্যাভিয়ের। তারিক কাজীও আছেন একাদশে। 

গত ম্যাচে একাদশে খেলা মো. সোহেল রানা ও ফয়সাল আহমেদ ফাহিম আজ নেই। সামিত সোম স্বাভাবিকভাবে আজ শুরু থেকেই খেলবেন। মিডফিল্ডের চালিকাশক্তি স্বাভাবিকভাবেই হামজা চৌধুরীর উপর। গত ম্যাচের মতো এই ম্যাচেও আক্রমণভাগের দায়িত্বে রাকিব ও মোরসালিন।

আজ বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ হলেও সাদা জার্সি পরে খেলবেন হামজারা। ৯ অক্টোবর হোম ম্যাচের আগের দিন সভায় বাংলাদেশ-হংকং দুই দলের ম্যানেজারের মধ্যে সমঝোতা হয়েছে। এজন্য বাংলাদেশ হোম ম্যাচে অ্যাওয়ের লাল জার্সি আর অ্যাওয়ে ম্যাচে দ্বিতীয় হোম জার্সি সাদা পরে খেলবে।

বাংলাদেশ ১ম একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), জায়ান আহমেদ, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, সাদ উদ্দিন, হামজা চৌধুরি, সামিত সোম, সোহেল রানা, মোরসালিন ও রাকিব হোসেন।

জেএইচআর

Link copied!