ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০২:৫৩ পিএম

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। দেশ ছাড়ার আগে তিনি বিসিবির পরিচালকবৃন্দের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তার মাধ্যমে তাঁর এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। বিসিবির একাধিক পরিচালক সংবাদমাধ্যমকে বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালকদের উদ্দেশ্যে পাঠানো ওই বার্তায় বিসিবি সভাপতি উল্লেখ করেন যে, তাঁর অনুপস্থিতিতেও যেন স্ব-স্ব কমিটির কার্যক্রম স্বাভাবিক গতিতে চলমান থাকে।

তিনি আরও জানান, বিদেশে অবস্থান করলেও তিনি দাপ্তরিক প্রয়োজনে অনলাইনে সার্বক্ষণিক সক্রিয় থাকবেন এবং যেকোনো প্রয়োজনে তাঁর সহযোগিতা পাওয়া যাবে।

সামনে পবিত্র রমজান মাস উপলক্ষে বিসিবি সদস্যদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বার্তায় বুলবুল আশ্বস্ত করে লেখেন, ‘আমি শিগগিরই ফিরবো।’

উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘ সময় ধরে সপরিবারে অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ফারুক আহমেদকে সরিয়ে তাঁকে বিসিবির দায়িত্ব দেয়। পরবর্তীতে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

জেএইচআর

Link copied!