ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

রান আউটের পর মেজাজ হারানোয় শাস্তি পেলেন সালমান আঘা

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মার্চ ১৪, ২০২৬, ০৫:২৩ পিএম

রান আউটের পর মেজাজ হারানোয় শাস্তি পেলেন সালমান আঘা

আউট হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে শাস্তি পেলেন পাকিস্তানি ব্যাটার সালমান আলী আঘা। মেহেদী হাসান মিরাজের রানআউট কাণ্ডে সাজঘরে ফেরার সময় গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মেরেছিলেন তিনি। আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে তার নামের পাশে।

পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারের চতুর্থ বলে অদ্ভুত এক ঘটনা ঘটে। পপিং ক্রিজের বাইরে দাঁড়িয়ে থাকা অবস্থায় মিরাজকে বলটি কুড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিলেন সালমান। সেই সুযোগে তাকে রানআউট করেন মিরাজ। এরপর স্পোর্টসম্যানশিপের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানি এই ব্যাটার। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে। মিরাজকে দুষছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। অনেকে আবার মিরাজের পক্ষও নিচ্ছেন।

ব্যক্তিগত ৬৪ রান করে আউট হয়ে মাঠ ছাড়ার সময় সালমানের মধ্যে স্পষ্ট অসন্তোষ দেখা যায়। সাজঘরে ফেরার পথে গ্লাভস ও হেলমেট ছুঁড়ে মারেন, তার চেহারাতেও বিরক্তির ছাপ ছিল। ঘটনাটির পর তাকে তিরস্কার করেন এবং একটি ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফারি। তবে সালমান অভিযোগটি মেনে নেওয়ায় এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

অবশ্য সালমান এখনও মানছেন, রানআউট করা উচিত হয়নি মিরাজের। তার যুক্তি, 'কেউ চাইলে সবসময় নিয়ম অনুসরণ করে চলতে পারে। তবে যদি স্পোর্টসম্যান স্পিরিটের কথা ভাবতে হয়, স্পোর্টসম্যান স্পিরিট সবার আগে থাকবে, যে পরিস্থিতিই হোক না কেন। সে যা করেছে তা ঠিক আছে, আইনে আছে। তার জায়গায় সে সঠিক। যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি হলে এখানে ভিন্ন কিছু করতাম। আমি স্পোর্টসম্যান স্পিরিটকেই প্রাধান্য দিতাম।'

এ ছাড়া নিজের প্রতিক্রিয়া নিয়ে তার ভাষ্য, 'এটা হিট অব দ্য মোমেন্ট টাইপের ঘটনা ছিল। পরে যা হয়েছে, সবই হিট অব দ্য মোমেন্ট।' 

এএন

Link copied!