ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাংলাদেশ সিরিজকে শেখার সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ১৬, ২০২৬, ০৭:০১ পিএম

বাংলাদেশ সিরিজকে শেখার সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ততার কারণে তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। দলের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনারসহ গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে, ফিন অ্যালেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা এই সফরে নেই। ফলে তরুণদের জন্য এটি বড় শেখার সুযোগ বলে মনে করছেন অধিনায়ক টম লাথাম।

বৃহস্পতিবার বাংলাদেশ সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে লাথাম বলেন, অনভিজ্ঞ দল নিয়েই তারা এসেছে, তবে এটি তরুণদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের দারুণ সুযোগ।

তিনি বলেন, “ভিন্ন কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের উন্নত করবে। বিভিন্ন ক্রিকেটারকে সুযোগ দিয়ে আমরা দলের গভীরতা বাড়াতে চাই। সামনে তাদের জন্য বড় চ্যালেঞ্জ আছে, সেই পরিস্থিতির জন্য প্রস্তুত করাই লক্ষ্য।”

লাথাম আরও জানান, সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। প্রতিটি ম্যাচ থেকেই শেখার মাধ্যমে সিরিজের শেষ দিকে ভালো অবস্থানে যাওয়ার চেষ্টা থাকবে।

তরুণ দল সামলানো কঠিন কি না এমন প্রশ্নের জবাবে কিউই অধিনায়ক বলেন, বিষয়টি কঠিন নয় বরং রোমাঞ্চকর। তাঁর ভাষায়, “নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া সবসময়ই বিশেষ কিছু। ক্রিকেট এখন অনেক এগিয়েছে, বিভিন্ন লিগ ও আন্তর্জাতিক সিরিজ একসঙ্গে চলছে। তাই আমরা বিভিন্ন খেলোয়াড়কে সুযোগ দিতে চাই, যাতে তারা দায়িত্ব নিতে শিখে।”

এএন

Link copied!