ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নারী ক্রিকেটে নতুন টুর্নামেন্ট ‘টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি’

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

এপ্রিল ১৭, ২০২৬, ০৪:০৫ পিএম

নারী ক্রিকেটে নতুন টুর্নামেন্ট ‘টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এখনো দুই মাস বাকি। আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে পর্দা উঠবে এই আসরের, যেখানে ১২টি দল ২৪ দিনে মোট ৩৩টি ম্যাচে অংশ নেবে। তবে তার আগেই নারী ক্রিকেটে নতুন উত্তেজনা যোগ করতে ভিন্নধর্মী একটি টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথমবারের মতো ‘নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি’ অনুষ্ঠিত হবে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য সহযোগী দেশগুলোর ক্রিকেটকে আরও এগিয়ে নেওয়া। সে কারণে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো এতে অংশ নিচ্ছে না।

প্রথম আসরে অংশ নেবে পাঁচটি দল। রুয়ান্ডা, ইতালি, নেপাল, যুক্তরাষ্ট্র ও ভানুয়াতু। প্রতিযোগিতাটি ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্ব শেষে শীর্ষ দুটি দল ফাইনালে উঠবে।

এই টুর্নামেন্টে মোট ২০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রুয়ান্ডা মুখোমুখি হবে ইতালির, আর পরের ম্যাচে নেপাল খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে রুয়ান্ডার কিগালিতে অবস্থিত গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে।

আইসিসির পাঁচটি আঞ্চলিক বাছাইপর্ব থেকে শীর্ষস্থান অর্জনকারী এবং গত বছরের ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ না নেওয়া দলগুলোই এই নতুন প্রতিযোগিতায় সুযোগ পেয়েছে।

এম জি

Link copied!