ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফ্রিতে ফুটবল বিশ্বকাপ দেখাবেন মেয়র মামদানি!

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৪:৩১ পিএম

ফ্রিতে ফুটবল বিশ্বকাপ দেখাবেন মেয়র মামদানি!

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর দিলেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে যাঁদের টিকিটের উচ্চমূল্য বাধা হয়ে দাঁড়ায়, তাঁদের জন্য শহরের পাঁচটি বরোতে বিনামূল্যে ফ্যান জোনের আয়োজন করা হচ্ছে।

সোমবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুলের সঙ্গে যৌথভাবে এ ঘোষণা দেন মেয়র মামদানি। তিনি বলেন, বিশ্বকাপের মতো বড় আয়োজন সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত, শুধু অর্থ খরচ করতে পারলেই নয়।

ঘোষণা অনুযায়ী, শহরের প্রতিটি বরোতে একটি করে ফ্যান জোন থাকবে, যেখানে বড় পর্দায় সরাসরি ম্যাচ দেখানো হবে। পাশাপাশি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, স্থানীয় খাবারের স্টল এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। এসব ইভেন্টে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে।

তবে নিউ জার্সির স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে আলাদা একটি ফ্যান ইভেন্টে প্রবেশের জন্য ১০ ডলার ফি নির্ধারণ করা হয়েছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ, যার মধ্যে ফাইনালও রয়েছে, অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আগামী ১৩ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডসহ শীর্ষ দলগুলো অংশ নেবে।

তবে নিউইয়র্ক থেকে স্টেডিয়ামে যাতায়াত নিয়ে বাড়তি ভাড়া ও সীমিত পরিবহন সুবিধা নিয়ে উদ্বেগ রয়েছে। ম্যাচের দিনে ট্রেন ভাড়া স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বাস্তবতায় শহরের সাধারণ মানুষ যাতে বিশ্বকাপের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি প্রশাসন।

শহরের পাঁচটি বরোতে ফ্যান জোনের অবস্থান নির্ধারণ করা হয়েছে-

ম্যানহাটনের রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসের ইয়াঙ্কি স্টেডিয়াম সংলগ্ন এলাকা এবং স্ট্যাটেন আইল্যান্ডের একটি স্থানীয় স্টেডিয়াম।

এএন

Link copied!