ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এস্পানিওলকে হারিয়ে বার্সার শিরোপা উৎসব পিছিয়ে দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মে ৪, ২০২৬, ০৯:৫৭ এএম

এস্পানিওলকে হারিয়ে বার্সার শিরোপা উৎসব পিছিয়ে দিল রিয়াল

ভিনিসিউস জুনিয়রের জোড়া গোলে এস্পানিওলের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার লা লিগা শিরোপা জয়ের অপেক্ষা আরও অন্তত এক সপ্তাহ বেড়ে গেল।

সোমবার এস্পানিওলের মাঠে ২-০ গোলে জয় পায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ের পর ৩৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট দাঁড়িয়েছে ৭৭।

অন্যদিকে সমান ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান এখন ১১। রিয়াল এই ম্যাচে পয়েন্ট হারালে বার্সার শিরোপা নিশ্চিত হয়ে যেত, তবে বর্তমান সমীকরণে ট্রফি জয়ের চূড়ান্ত ফয়সালার জন্য ফুটবল বিশ্বকে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। ম্যাচের শুরুতেই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ক্রসে ভিনিসিউসের শট পোস্টে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় রিয়াল। অন্যদিকে রিয়াল গোলরক্ষক আন্দ্রি লুনিন এস্পানিওলের লিয়ান্দ্রো কাবরেরার নিশ্চিত একটি সুযোগ রুখে দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ডেডলক ভাঙেন ভিনিসিউস। গনসালো গার্সিয়ার সঙ্গে চমৎকার ওয়ান-টু পাসে বক্সের ভেতর জায়গা করে নিয়ে মৌসুমের ১৪তম লিগ গোলটি করেন এই ব্রাজিলিয়ান তারকা। এর ১১ মিনিট পর জুড বেলিংহামের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন তিনি।

ওসাসুনার বিপক্ষে আগের দিনের জয়ে শিরোপার সুবাস পাচ্ছিল হ্যান্সি ফিকের বার্সেলোনা। তবে রিয়ালের এই জয়ে উৎসবের প্রস্তুতি আপাতত স্থগিত রাখতে হচ্ছে তাদের। আগামী ১০ মে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত হতে যাওয়া হাইভোল্টেজ 'এল ক্লাসিকো'তে মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে অন্তত ড্র করলেই নিজেদের ২৯তম লিগ শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা।

অন্যদিকে, এই হারে এস্পানিওলের ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেল। ২০২৬ সালে টানা ১৬ ম্যাচে জয়হীন থাকা দলটি এখন পয়েন্ট টেবিলের তলানিতে ধুঁকছে।

জেএইচআর

Link copied!