ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

মিরপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ৮, ২০২৬, ১০:৫১ এএম

মিরপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

তবে টস হারলেও উইকেট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগে তিনি বলেন, মিরপুরের উইকেট এবার স্পোর্টিং আচরণ করবে বলেই তাদের প্রত্যাশা, আর সেই লক্ষ্যেই বড় সংগ্রহ গড়তে ব্যাটিংয়ে নেমেছে দল।

মিরপুরের উইকেটে সাধারণত স্পিনারদের প্রাধান্য দেখা গেলেও এবার ভিন্ন কৌশলে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দলে রাখা হয়েছে তিন পেসার। দীর্ঘ বিরতির পর একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। তার সঙ্গে আছেন তরুণ গতিতারকা নাহিদ রানা এবং চোট কাটিয়ে ফেরা এবাদত হোসেন চৌধুরী।

স্পিন বিভাগে অভিজ্ঞ তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ওপরই ভরসা রাখছে স্বাগতিকরা।

২০২৪ সালে পাকিস্তানের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের স্মৃতি বাংলাদেশের জন্য বড় অনুপ্রেরণা হয়ে আছে। যদিও দুই দলই এই সিরিজকে নতুন লড়াই হিসেবে দেখছে, তবুও সেই ঐতিহাসিক সাফল্যের আত্মবিশ্বাস বহন করছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসরা।

অন্যদিকে ম্যাচের আগের রাতে হাঁটুর চোটে ছিটকে গেছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। তার অনুপস্থিতিতে পাকিস্তান দলে অভিষেক হয়েছে দুই নতুন মুখ আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন চৌধুরী।

পাকিস্তান একাদশ

আজান আওয়াইস, ইমাম-উল-হক, আব্দুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

এম জি

Link copied!