ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৪:৫০ এএম

কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন রোনালদো

 

 


নেইমার জুনিয়রের পর এবার অশ্রুসিক্ত চোখে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আসরকে বিদায় জানালেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে পর্তুগালের বিদায় নিশ্চিত হওয়ার সাথে সাথেই ভেঙে গেল ৪১ বছর বয়সী এই পর্তুগিজ তারকার বিশ্বজয়ের শেষ স্বপ্ন।

ম্যাচজুড়ে টানটান উত্তেজনা থাকলেও স্পেনের দুর্দান্ত রক্ষণভাগের কারণে গোল করতে ব্যর্থ হয় পর্তুগাল। ম্যাচের শেষ মুহূর্তে স্পেনের করা একমাত্র গোলটিই পর্তুগিজদের টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় এবং স্প্যানিশদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠেই ভেঙে পড়েন পর্তুগালের ফুটবলাররা। এ সময় নিজের আবেগ ধরে রাখতে পারেননি ফুটবল ইতিহাসের এই মহানায়ক। ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার টানেলে ক্যামেরায় ধরা পড়ে তার কান্নাভেজা মুখ, যা বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের হৃদয় ছুঁয়ে গেছে।

২০০৬ সাল থেকে শুরু করে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে পর্তুগালের ফুটবলের মূল কাণ্ডারি ছিলেন সিআর সেভেন। দেশের হয়ে ইউরো কাপ ও নেশনস লিগ জয়ের গৌরব অর্জন করলেও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের ক্যারিয়ারে বিশ্বকাপ ট্রফিটা অধরাই থেকে গেল। নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটি এমন এক বেদনাবিধুর হারের মাধ্যমে শেষ হবে, তা হয়তো ভাবেননি কোনো ফুটবলপ্রেমী। ট্রফি দিয়ে রোনালদোর শ্রেষ্ঠত্ব মাপা না গেলেও, বিশ্বমঞ্চ থেকে তার এই অশ্রুসিক্ত বিদায় ফুটবল ইতিহাসের পাতায় অন্যতম এক আবেগঘন মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

জেএইচআর
 

Link copied!