ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬
রোনালদো

এটা আমার শেষ বিশ্বকাপ, শেষ ম্যাচ নয়

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৫:৩১ পিএম

এটা আমার শেষ বিশ্বকাপ, শেষ ম্যাচ নয়

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ডালাসে সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেছেন, চলমান বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

তবে বিদায়ের আগে কোনো আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে চান না বলে জানিয়েছেন রোনালদো। তার আশা, স্পেনের বিপক্ষে জয় তুলে নিয়ে পর্তুগাল আরও সামনে এগিয়ে যাবে।

সংবাদ সম্মেলনের শেষ দিকে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে রোনালদো বলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করি আগামীকাল (স্পেনের বিপক্ষে) আমার শেষ ম্যাচ হবে না।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামা এই ফরোয়ার্ড বলেন, নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত তিনিই নেবেন, অন্য কেউ নয়।

তিনি বলেন, আমি যখন চাইব, তখনই থামব। সবাই বারবার জানতে চায়, এটাই কি শেষ? দেখা যাক কী হয়। এখন আমার পুরো মনোযোগ আগামীকালের ম্যাচে।

পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা বলেন, আগামীকাল যা-ই ঘটুক না কেন, আমি শতভাগ পরিষ্কার বিবেক নিয়ে মাঠ ছাড়ব। ফুটবলকে আমার যা দেওয়ার ছিল, সবই দিয়েছি।

রোনালদো আরও বলেন, এত বছর ধরে আমি খেলেছি শুধুই ভালোবাসা থেকে। কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনের কারণে নয়। জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। জাতীয় দলের হয়ে খেলি, কারণ আমি ফুটবলকে অন্তর থেকে ভালোবাসি।

স্পেনের বিপক্ষে ম্যাচের ফল নিয়ে নিজের ওপর অতিরিক্ত চাপ নিচ্ছেন না বলেও জানান তিনি।

তার ভাষায়, বিশ্বকাপের মতো মঞ্চে প্রতিটি ম্যাচ উপভোগ করা উচিত। আমি মনে করি, আমার পারফরম্যান্স খারাপ নয়। তিনটি গোল করেছি। অন্য কেউ হয়তো আরও ভালো খেলেছে, কিন্তু আমি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট।

স্পেনের বিপক্ষে মাঠে নামলে পর্তুগালের জার্সিতে ২৩৩তম ম্যাচ খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের সঙ্গে তার সম্পর্কও বিশেষ, কারণ রিয়াল মাদ্রিদের হয়ে তিনি টানা নয়টি মৌসুম খেলেছেন।

তবে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের বিপক্ষে তার গোলসংখ্যা খুব বেশি নয়। এখন পর্যন্ত স্প্যানিশদের জালে চারবার বল পাঠিয়েছেন তিনি। এর মধ্যে তিনটি গোলই আসে ২০১৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে, যেখানে তিনি হ্যাটট্রিক করেছিলেন।

আসন্ন ম্যাচ নিয়ে রোনালদো বলেন, ইউরো কিংবা নেশনস লিগ-সব প্রতিযোগিতাতেই স্পেন অন্যতম ফেবারিট। তারা বিশ্বকাপও জিতেছে।

তিনি আরও বলেন, কাগজে-কলমে স্পেন এগিয়ে। তাদের ট্রফির সংখ্যা আমাদের চেয়ে বেশি। তবে এটি ভিন্ন ধরনের প্রতিযোগিতা। এখানে অনেক কিছুই ম্যাচের দিন নির্ধারণ হয়। চোট, আবহাওয়া এবং ছোট ছোট ভুল ম্যাচের ফল বদলে দিতে পারে।

শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে রোনালদো বলেন, স্পেনের বিপক্ষে খেলতে আমার সবসময় ভালো লাগে। ওদের বিপক্ষে আমার অভিজ্ঞতাও ভালো। আমার বিশ্বাস, ম্যাচটি আমরাই জিতব।

এম জি

Link copied!