ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৩, ২০২২, ০১:৫৮ পিএম

শ্যামলীতে ট্রাকের ধাক্কায় নিহত ২

রাজধানীর শ্যামলীতে ট্রাকের ধাক্কায় ট্রাক হেলপার নিহত ও চালক আহত। এ ঘটনায় অপর ট্রাকের চালক নিহত। নিহতের নাম মো. রনি (৩৭)। তিনি আন্তঃজেলা ট্রাকের হেলপার ছিলেন। 

শনিবার (১৩ আগস্ট) ভোরে শেরে-বাংলা নগর থানার শ্যামলী এলাকায় ঘটনাটি ঘটে।

আরেক ট্রাকচালক মো. উজ্জ্বল এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সংবাদ শুনে এসে, যতটুকু জানতে পেরেছি, রনি যে আন্তঃজেলা ট্রাকটিতে কাজ করতো ওই ট্রাকটির যান্ত্রিক ত্রু টি দেখা দেয় শ্যামলী এলাকায়। 

পরে রনি ওই ট্রাকের নিচে গিয়ে ত্রু টি মেরামতের চেষ্টা করছিল। সে সময়ে আরেকটি গাড়ি এসে পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। 

এতে নিচে থাকা হেলপার রনি চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে সকাল সাড়ে ৮ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রনি নাটোরের বনপাড়া উপজেলার আবুল কাশেমের ছেলে।

বিষয়টি জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

একই ঘটনায় অপর ট্রাকের চালক রাজু সকালে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মারা যান বিষয়টি জানিয়েছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক এসআই রাকিবুল আলম। 

তিনি বলেন, ভোরে শ্যামলী মেইন সড়কে একটি ডিস্ট্রিক্ট ট্রাক চাকা পানচার হয়ে যাওয়ায় ট্রাকের নিচে হেলপার তা ঠিক করছিলেন পিছন থেকে অপর ট্রাক ধাক্কা দিলে ত্রু টি ট্রাকের হেল্পার চাপা পড়ে নিহত হন ও ট্রাকের ড্রাইভার হাসান আহত হন সে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!