ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভেজাল প্রসাধনী তৈরি ও বিপণন চক্রের মূলহোতাসহ ৫ সদস্য গ্রেপ্তার

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২৯, ২০২২, ০১:৪৪ পিএম

ভেজাল প্রসাধনী তৈরি ও বিপণন চক্রের মূলহোতাসহ ৫ সদস্য গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম বিশেষ অভিযান পরিচালনা করে ভেজাল প্রসাধনী তৈরি ও বিপণন চক্রের মূলহোতাসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৮ নভেম্বর) খ্রি. তারিখ ঢাকা মহানগরীর মুগদা থানাধীন ভেজাল প্রসাধনী উৎপাদনের কারখানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের নাম- ১। মোঃ মহিউদ্দিন@সাগর (৩৪), ২। মোঃ নাজিম হোসেন (২৫), ৩। এমকে পারভেজ (৫২), ৪। মোঃ আনোয়ার হোসেন (২৪) এবং ৫। মোঃ উজ্জ্বল হোসেন মুকুল (৩০)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে দেশী-বিদেশী বিভিন্ন স্বনামধন্য কোম্পানির নামী-দামি ব্যান্ডের ১) Italian Skin Oliver Oil ২) Breast Cream ৩) মেহেদী ৪) লুজ ওলিভ ওয়েল ৫) Caster Oil ৬) Glycerine ৭) Hair Removal Cream এবং ৮) Doctor‍‍`s Cream সহ অন্যান্য জিনিসপত্র (যার বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা) উদ্ধার করা হয়।

উল্লেখ্য, সোমবার খ্রিঃ তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দা (ওয়ারী) বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম জানতে পারে ঢাকা মহানগরীর মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা মাদ্রাসা রোডস্থ এলাকার কারখানায় কতিপয় অসাধু ব্যবসায়ী বাংলাদেশের নামি-দামি ব্র্যান্ডের ভেজাল প্রসাধনী উৎপাদন করে আসছে। এরই ভিত্তিতে ধারাবাহিক অভিযান চালিয়ে ভেজাল প্রসাধনী কারখানায় হতে ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পরষ্পরের যোগসাজসে অসাধু উপায়ে অধিক মুনাফা লাভের আশায় দেশের নামকরা বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল প্রসাধনী দ্রব্য উৎপাদন ও বিপনন করার কথা স্বীকার করেছে। এতে করে স্বনামধন্য কোম্পনীর সুনাম নষ্ট হচ্ছে ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গ্রেপ্তারকৃতরা জানায়, ভেজাল প্রসাধনীগুলো অনিবন্ধিত ট্রেডমার্ক, নকল প্রতীক, নকল বিএসটিআই (ইঝঞও) মোড়ক ব্যবহার করে তৈরি ও বিপণন করে থাকে। ভেজাল প্রসাধনী সামগ্রী ব্যবহারের ফলে সাধারণ ভোক্তাদের স্কিন ক্যান্সারসহ নানা রোগ ছাড়াচ্ছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপি’র মুগদা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
ডিএমপি’র গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ তরিকুল রহমান এর তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিমের লিডার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ শামসুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এবি

Link copied!