ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ২, ২০২৩, ১০:৩৯ এএম

স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন

মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও নগর পরিকল্পনাবিদ স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন। রোববার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি।

মোবাশ্বের হোসেনের মৃত্যুর খবর তার পরিবার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

প্রথমে চোখের সমস্যা নিয়ে গত ৯ নভেম্বর স্পেশালাইজ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার হার্টের আগের সমস্যা আবারও দেখা দেয়। দুদিন আগে অবস্থার কিছুটা উন্নতি হলেও শেষ পর্যন্ত তার মাল্টিপল অর্গান ফেইলিওর দেখা দেয়।

গত ২০ নভেম্বর তার অসুস্থতার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন স্থপতি ইকবাল হাবিব।

বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি ছিলেন মোবাশ্বের হোসেন। নাগরিক আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন তিনি। তিনি ছিলেন পরিবেশকর্মী।

সর্ব সাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আগারগাঁওয়ের বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে দুপুর ১২টা থেকে তার মরদেহ রাখা হবে। বাদ যোহর জানাজা শেষে তার দেহ বিএসএমএমইউ’তে দান করা হবে।

স্থপতি মোবাশ্বের হোসেন এসোকনসাল্ট লিমিটেড-এর প্রধান স্থপতি। কমনওয়েলথ এসোসিয়েশন অফ আর্কিটেক্টস এবং বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট-এর প্রেসিডেন্ট ছিলেন তিনি। তিনি আর্কিটেক্টস রিজিওনাল কাউন্সিল, এশিয়া (আর্কেশিয়া)-এর প্রেসিডেন্টও ছিলেন।  

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যের স্নাতক সম্পন্ন করা এই স্থপতি বেশ কয়েকটি স্থাপনা নির্মাণের কাজ করে গেছেন। এর মধ্যে প্রশিকা ভবন, গ্রামীণ ব্যাংক ভবন ও চট্টগ্রাম রেল স্টেশন উল্লেখযোগ্য।

স্থপতি মোবাশ্বের হোসেন তার জীবনে কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে আমেরিকান স্থপতি ইনস্টিটিউট (এআইএ) প্রেসিডেন্ট পদক ২০০৯ উল্লেখযোগ্য।

টিএইচ

Link copied!