ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১০, ২০২৩, ১২:৫২ পিএম

রাজধানীতে বাসের ধাক্কায় ট্রাকচালক নিহত

রাজধানীর মতিঝিলে একটি বাসের ধাক্কায় আব্দুল জলিল (৪৫) নামে শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকের চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৯ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত খান বলেন, গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সোয়া একটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি কুমিল্লা জেলার মনোহরদী থানার দরিয়া গ্রামে।

নিহত আব্দুল জলিলের সহকারী আলামিন বলেন, আমার ওস্তাদ শাহ সিমেন্ট কোম্পানির ট্রাকচালক ছিলেন। রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের সামনে শাহ সিমেন্ট কোম্পানির গাড়ি রেখে হেঁটে রাস্তা পার হওয়ার সময় সেঁজুতি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে।

এআরএস

 

Link copied!