ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডিমের দাম নিয়ন্ত্রণে

রাজধানীর একাধিক বাজারে র‌্যাবের অভিযান

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ১৪, ২০২৩, ১১:০৪ এএম

রাজধানীর একাধিক বাজারে র‌্যাবের অভিযান

ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজধানীর একাধিক বাজারে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।  

আজ সোমবার সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকার ডিমের আড়তে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর কাপ্তান বাজার ও বাড্ডা এলাকায় ডিমের আড়তে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। ডিমের বাজার নিয়ন্ত্রণে আনতে এর আগে গত ১২ আগস্টও অভিযান চালানো হয় কাপ্তান বাজারে।

সেদিন তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গত কয়েকদিনে ডিমের দাম বেড়েছে লাফিয়ে লাফিয়ে। ফার্মের মুরগির ডিম এক পিস ১৫ টাকাতেও বিক্রি হয়েছে।

এইচআর

Link copied!