ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পল্লবীতে ফয়সাল হত্যাকাণ্ড

কিশোর গ্যাং লিডার আকাশ-রাব্বিসহ গ্রেপ্তার ৫

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ২৩, ২০২৪, ০২:৩০ পিএম

কিশোর গ্যাং লিডার আকাশ-রাব্বিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে দুই যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকার কিশোর গ্যাং লিডার টান আকাশ ও গালকাটা রাব্বিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে শুক্রবার (২২ মার্চ) রাতে নরসিংদী ও গাজীপুরে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৪।

শনিবার (২৩ মার্চ) কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এর আগে পটুয়াখালী, নেত্রকোণা ও রাজধানীতে অভিযান চালিয়ে এই হত্যার ঘটনায় দশজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গত ১৫ মার্চ রাতে পল্লবীতে বিহারি ক্যাম্পের কাছে ফয়সাল (২৫) ও রাশেদ (২৪) নামের দুই যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন।

বিআরইউ

Link copied!