ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৬, ২০২৪, ০৩:৪৯ এএম

রাজধানীতে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

রাজধানীর বংশালে নাজিমুদ্দিন রোডের মিনাবাজারের সামনে রাস্তা পারাপারের সময় দুই ট্রাকের মাঝে চাপা পড়ে শফিক উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন

সোমবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শফিক উদ্দিনের ছেলে রফিক বলেন, নাজিমুদ্দিন রোড এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাবা দুই ট্রাকের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে জানানো হয়েছে।

আরএস

Link copied!