ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈদের কাপড় নিয়ে দুস্থ শিশুদের পাশে ‘‘এসো গড়ি ফাউন্ডেশন’’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৬, ২০২৪, ০৫:৫০ পিএম

ঈদের কাপড় নিয়ে দুস্থ শিশুদের পাশে ‘‘এসো গড়ি ফাউন্ডেশন’’

ঈদে কাপড় পাবে সব শিশুরা’ এই শ্লোগানকে ধারণ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‍‍‘‘এসো গড়ি ফাউন্ডেশনের’’ উদ্যোগে রাজধানীতে বসবাসরত প্রায় শতাধিক অসহায়,এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দেয়া হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) বিকেলে খিলগাঁও গভ. হাইস্কুল মাঠ প্রাঙ্গণে ঈদের উপহার নতুন কাপড় বিতরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজের যারা বিত্তশালী আছে তাদের এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসতে হবে। যাতে করে গরীব পথশিশুরা মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়।


বক্তারা আরও বলেন,  এই শিশুরা আমাদেরই সমাজের অংশ। এদের যদি আমরা সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে না পারি তাহলে আগামীর ভবিষ্যতে এই শিশুরা সমাজের বোঝা হয়ে আত্মপ্রকাশ করবে।

এসো গড়ি ফাউন্ডেশনের সভাপতি মো. রাইয়ান বলেন, এই সংগঠনের পথচলা শুরু হয় ২০১৬ সালে। পৃথিবীর সকল শিশুর মুখে ফুটবে রঙিন হাসি, গড়ে উঠবে আলোকিত মানুষ হিসেবে। সেই  লক্ষ্যেই আমাদের পথচলা। প্রতিবছরে ন্যায় এ বছরও আমরা এই শিশুদের মাঝে রঙিন কাপড় উপহার দিতে পেরে আনন্দিত।  এছাড়াও আমরা তাদের পরিবারে ঈদের বাজার থেকে শুরু করে তাদের পড়াশোনাসহ সার্বিক বিষয়ে বিশেষভাবে কাজ করি।

এসো গড়ি ফাউন্ডেশনের সভাপতি মো. রাইয়ানের সভাপতিত্বে ও মো. মাসুম বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এস এম এস মুরাদ, অলির তালুকদার সিদ্দিক, মো. শিপার ও এ বাবুল।

এছাড়াও উপস্থিত ছিলেন, এসো গড়ি ফাউন্ডেশনের সদস্য, মিম ইসলাম,  বৃষ্টি আক্তার, মো. মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, সালেহ ইবনে জসিম, আল-আমীন ও শাকিলসহ আরো অনেকেই।

আরএস

Link copied!