ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৯, ২০২৪, ০৪:০০ পিএম

রাজধানীতে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের তৃতীয় তলার একটি বাসার কক্ষে ঝুমুর মাহমুদ (২২) নামে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।

শনিবার দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, ঝুমুর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাণী কাতরা গ্রামের তপন মাহমুদের মেয়ে। বর্তমানে তিনি গোলাপবাগ পুলিশ কোয়ার্টারে পরিবারের সাথে থাকতেন।

ঝুমুরের বড়বোন নুপুর মাহমুদ বলেন, ‘আমার ছোট বোন ঝুমুর বদরুন্নেসা কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আজ সকালের দিকে পারিবারিক কলহের জেরে সে কাউকে কিছু না বলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকি করে তার কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ঝুমুর গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে দ্রুততাকে উদ্ধার করে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।’

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’

আরএস

Link copied!