ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

১১ বছর পর ফের সম্প্রচারে আসছে দিগন্ত টেলিভিশন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৮, ২০২৪, ০৪:৪৯ পিএম

১১ বছর পর ফের সম্প্রচারে আসছে দিগন্ত টেলিভিশন

দীর্ঘ ১১ বছর পর ফের সম্প্রচারে আসতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল দিগন্ত টেলিভিশন। ২০১৩ সালে গণমাধ্যমটির ওপর আওয়ামী লীগ সরকারের দেওয়া স্থগিতাদেশ আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) প্রত্যাহার করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, টেলিভিশন কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

এর আগে, ২০১৩ সালে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্বেষ, গুজব ছড়ানো ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনে চ্যানেলটির সম্প্রচার সাময়িক বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার।

তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, দিগন্ত টেলিভিশনসহ দুএকটি টেলিভিশন ঘটনাকে উসকে দিচ্ছে। এসব চ্যানেল বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে চরম অপরাধ করেছে। তাই স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে এটি সাময়িক বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। এরপর থেকে চ্যানেলটি বন্ধ রয়েছে।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একপর্যায়ে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এর পরই বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।

এরই অংশ হিসেবে গত ৬ আগস্ট দিগন্ত টেলিভিশন কার্যালয়ে প্রতিষ্ঠানটির সাবেক সব কর্মকর্তা জড়ো হন। নতুন করে চ্যানেলটি চালু করার বিষয়ে আলোচনা করতেই তারা একত্রিত হন।

বিআরইউ

Link copied!