ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও সাবেক এমপি আহমদ হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২১, ২০২৪, ১১:২৫ এএম

সাবেক প্রতিমন্ত্রী তাজুল ও সাবেক এমপি আহমদ হোসেন গ্রেপ্তার

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে আটক করা হয়েছে। নেয়া হয়েছে ডিবি হেফাজতে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে বিষয়টি এখনও বলা যাচ্ছে না।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, বুধবার (২০ আগস্ট) রাজধানীর বনশ্রী এলাকা থেকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন।

ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনের সংসদ সদস্য ছিলেন। এর আগে তিনি ১৯৯৬ সালে একই আসন থেকে এমপি হয়েছিলেন। ২০০৯ সালের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। একই সঙ্গে তিনি দলটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকও ছিলেন। কিন্তু পরে বাদ পড়েন।

এদিকে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য আহমদ হোসেনকে রাজধানীর বনশ্রী থেকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

বিআরইউ

Link copied!