ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে: বিমান সচিব

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৫:৩১ পিএম

ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে: বিমান সচিব

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নব-নিযুক্ত সচিব নাসরীন জাহান বলেছেন, সময়ের পরিবর্তিত চাহিদানুসারে সরকারি কর্মকর্তাদের দেশ ও সমাজের কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে। এ লক্ষ্য অর্জনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার পাশাপাশি দেশপ্রেমের অনুপম দৃষ্টান্ত স্থাপন করতে হবে  এবং প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

তিনি নিরাপদ, দক্ষ ও নির্ভরযোগ্য বিমান পরিবহন ব্যবস্থা উন্নয়ন এবং পর্যটন শিল্পকে বিকশিত করার মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়নসহ জাতীয় প্রবৃদ্ধিতে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশকে একটি অন্যতম প্রধান এভিয়েশন হাব এবং আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে উন্নীতকরণে নব নিযুক্ত সচিব অঙ্গীকার ব্যক্ত করেন।

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুন নাসের খান,  ফাতেমা রহিম ভীনা, মুহম্মদ আশরাফ আলী ফারুক, মো. আনিসুর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নতুন সচিব বিসিএস (প্রশাসন) ক্যাডারের  ১১ ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কর্মরত ছিলেন।

বিআরইউ

Link copied!