ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২০, ২০২৪, ১০:৩৯ এএম

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেপ্তার

পুলিশের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, মশিউর রহমানের বিরুদ্ধে ৮টি হত্যা মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে তা এখনও জানা যায়নি।

মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশে ডিবিতে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পেয়েছিলেন।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট আরও ২৮ জনের পাশাপাশি মশিউরকেও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।

আলোচিত ডিবি কর্মকর্তা মশিউর ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক, ২০১৫ সালে বাংলাদেশ পুলিশ পদক ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক অর্জন করে। কর্মদক্ষতার কারণে তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ’ দেওয়া হয়েছে। গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য তিনি শুদ্ধাচার পুরস্কারও পান।

বিআরইউ

Link copied!