ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৪:০৬ পিএম

ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

ধানমন্ডিতে গ্যাসের চুলা বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৩রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদের একটি বাসায় গ্যাসের চুলা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তারা হলেন- মোহাম্মদ টোটন (৩৫), তার স্ত্রী মোছা. নিপা আক্তার (৩০) ও তাদের ছেলে মো. বায়জিদ (৩)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, পানি গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. তরিকুল ইসলাম জানান, তাদের মধ্যে টোটন ৫০ শতাংশ, নিপা ৩২ শতাংশ ও শিশু বায়জিদ ৪৫ শতাংশ দগ্ধ হয়। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেফার্ডের বিষয়টি প্রক্রিয়াধীন।

আরএস

Link copied!