ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আগারগাঁওয়ে সড়কে গণ-অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২৫, ০২:০২ পিএম

আগারগাঁওয়ে সড়কে গণ-অভ্যুত্থানে আহতদের বিক্ষোভ

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহতরা সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে এ চিত্র দেখা যায়। অবরোধের ফলে গাবতলী থেকে শ্যামলীমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায়ও তারা কয়েক দফায় অবস্থান নিয়েছিলেন।

বিক্ষোভকারীরা বলছেন, যারা বিক্ষোভ করছেন তাদের কারো এক চোখে আঘাত, আবার কারো দুই চোখে আঘাত লেগেছে। অনেকের আঘাত গুরুতর। কিন্তু তাদের অনেকেই সঠিক চিকিৎসা পাননি।

তাদের দাবি, সরকারের কেউ এখন তাদের খোঁজখবর আর নেন না।

আন্দোলনে তাদের অবদান রয়েছে। এখন তাদের সুচিকিৎসার পাশাপাশি আন্দোলনের ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে তারা সড়ক ছেড়ে যাবেন না বলে জানান তারা।

বিআরইউ

Link copied!