ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইনভেস্টমেন্ট সামিটে সম্মানসূচক নাগরিকত্ব পেলেন ইয়ংওয়ান’র চেয়ারম্যান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৫, ১২:২৪ পিএম

ইনভেস্টমেন্ট সামিটে সম্মানসূচক নাগরিকত্ব পেলেন ইয়ংওয়ান’র চেয়ারম্যান

বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের অগ্রদূত এবং ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং–কে দেশের অর্থনীতিতে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

আজ বুধবার (৯ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‍‍‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫‍‍’–এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কিহাক সাংয়ের হাতে সম্মাননাপত্র তুলে দেন।

১৯৯০-এর দশকের মাঝামাঝি সময়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসা কিহাক সাং–সহ  পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এবারের সম্মেলনে সম্মানিত করা হয়। তবে শুধু কিহাক সাংকেই সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয়েছে।

সামিটে কিহাক সাং বলেন, "সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে আমি সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।"

সম্মেলনে ইনোভেশন ক্যাটাগরিতে ফ্যাব্রিক লাগবে লিমিটেড, বিদেশি বিনিয়োগ ক্যাটাগরিতে ওয়ালটন ও বিকাশ, আর দেশীয় প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সম্মাননা পেয়েছে। প্রধান উপদেষ্টা বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন।

বিআরইউ

Link copied!