ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২৫, ১২:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকা থেকে ৭টি ককটেল উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা এবং হাইকোর্টের সামনে থেকে সাতটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে অজ্ঞাত দুর্বৃত্তরা এসব ককটেল ফেলে রেখে যায়।

পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পাশে কাজী মোতাহার হোসেন ভবনের কাছে একটি গাছের নিচে লাল টেপে মোড়ানো ছয়টি অবিস্ফোরিত ককটেল দেখতে পান নিরাপত্তা প্রহরীরা। বিষয়টি ঢাবির প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানাকে জানানো হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৯টার দিকে ককটেলগুলো উদ্ধার করে।

অন্যদিকে, একই সকালে হাইকোর্ট মাজার গেট এবং রাস্তার বিপরীত পাশে দুটি ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল মাজার গেটের সামনে বিস্ফোরিত হয়, অপরটি হাইকোর্টসংলগ্ন সড়কে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটিও উদ্ধার করে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, “বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো উদ্ধার করেছে এবং তা নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

ইএইচ

Link copied!