ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বারিধারা থেকে মাদকসহ সেলিম প্রধান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৩:২৫ পিএম

বারিধারা থেকে মাদকসহ সেলিম প্রধান গ্রেপ্তার

বারিধারা থেকে মাদকসহ সেলিম প্রধানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। 

শনিবার ভোর ৪টায় তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন।

তিনি জানান, সেলিম প্রধান বারিধারায় একটি সিসা বার চালাতেন। ভোর ৪টায় সিসা সরঞ্জামসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালানোর সময় অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধান গ্রেপ্তার হয়েছিলেন। তখন সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। 

এ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে বের হন।

পুলিশের গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আল আমিন হোসাইন জানান, তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

ইএইচ

Link copied!