ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

অক্টোবর ৩০, ২০২৫, ১১:৪৭ পিএম

এডিশনাল এসপি মশিউর গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সিআইডি’র এডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনকালে তাকে গ্রেপ্তার করা হয়।

মশিউর রহমান বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজ করার মামলায় নাম রয়েছে। 

তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি গুম মামলা দায়ের করা হয়েছে এবং তাকে শিগগিরই ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে প্রসিকিউশন জানিয়েছে।

তদন্ত সূত্রে জানা গেছে, মশিউর রহমান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ তে দায়িত্ব পালনের সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে বরিশাল রেঞ্জের আলেপ উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করতেন। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনেও তার সক্রিয়তা নিয়ে প্রশ্ন ওঠে।

সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানিয়েছেন, র‌্যাবের ইন্টেলিজেন্স ইউনিটে কর্মরত অবস্থায় আলেপ উদ্দিন গুমসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে দক্ষ ছিলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে প্রশ্রয় দিতেন। এসব কর্মকাণ্ডের কারণে আলেপ উদ্দিন বিশেষ কুখ্যাতি অর্জন করেন।

ইএইচ

Link copied!