ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে দুই হাজার আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১১, ২০২৫, ০৯:১৪ পিএম

অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে দুই হাজার আন্দোলন

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ১৬ মাসে ২ হাজার আন্দোলন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভার বিষয়ে জানাতে এ ব্রিফিং আয়োজন করা হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, "অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পরে আমরা দেখেছি গত ১৬ মাসে ২ হাজারটা আন্দোলন হয়েছে। অন্তর্বর্তী সরকারের একটা সিদ্ধান্ত ছিল এই আন্দোলনগুলোকে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা। আপনারা দেখেছেন এই দুই হাজার আন্দোলনের ক্ষেত্রে একবারও কোনো লাইফ বুলেট ব্যবহার করা হয়নি, রাবার বুলেটও নিক্ষেপ করা হয়নি।"

তিনি বলেন, "খুব রেয়ার ক্ষেত্রে টিয়ারগ্যাস মারা হয়েছে। কিছু ক্ষেত্রে পানি বা মৃদু লাঠিচার্জ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা রেয়ার ঘটনা।"

তফসিল ঘোষণার পর যেকোনো বেআইনি, অবৈধ আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে বলে জানান প্রেস সচিব।

ইএইচ

Link copied!