আমার সংবাদ ডেস্ক
ডিসেম্বর ২২, ২০২৫, ০৭:১২ পিএম
আশুলিয়া অঞ্চলকে একটি সমন্বিত উচ্চশিক্ষা নগরী (হায়ার এডুকেশন সিটি) হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গঠিত ‘অ্যালায়েন্স অব ইউনিভার্সিটিজ ইন আশুলিয়া’-এর এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জোটভুক্ত পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করেন। সভায় মূলত গত ২৫ অক্টোবর স্বাক্ষরিত ঐতিহাসিক সমঝোতা স্মারকের (এমওইউ) অগ্রগতি পর্যালোচনা এবং আশুলিয়া অঞ্চলের সামগ্রিক শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। এছাড়াও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়সমূহের উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রারবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ: সভায় আশুলিয়া অঞ্চলের শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়:
উল্লেখ্য, আশুলিয়াকে একটি সমৃদ্ধ ‘হায়ার এডুকেশন জোন’ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে এশিয়ান ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটি এই জোট গঠন করেছে। এই উদ্যোগের ফলে আশুলিয়া অঞ্চল দেশের উচ্চশিক্ষার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জেএইচআর