ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকায় ট্রাস্টি বোর্ড সভায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এলিনা খানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ১২, ২০২৬, ০৩:২৫ পিএম

ঢাকায় ট্রাস্টি বোর্ড সভায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এলিনা খানের

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর চেয়ারপার্সন ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট এলিনা খান দেশজুড়ে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। 

সোমবার ঢাকায় অনুষ্ঠিত বিএইচআরএফ এর ট্রাস্টি বোর্ড সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট এলিনা খান বলেন, মানবিকতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। তিনি মতভেদ ভুলে শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্ব দেন। 

তিনি বলেন, যার যতটুকু সামর্থ্য আছে, সেই অনুযায়ী সহায়তা করা উচিত। মানবিক চেতনায় বিশ্বাসী মানুষ অন্যের কষ্ট দেখে নিশ্চুপ থাকতে পারে না।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) এর চেয়ারপার্সন অ্যাডভোকেট এলিনা খান এবং সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। 

আলোচনায় অংশ নেন ট্রাস্টি বোর্ডের সদস্য ও উপদেষ্টাদের মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিজ এক্সেলেন্সি জিয়াউদ্দিন আদিল, মো. ওমর ফারুক, অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, অ্যাডভোকেট সরকার আসিফ পিয়াল, লায়ন সালমা আদিল এমজেএফ এবং ফাতিমা যাহরা আহসান রাইসা। সভায় বক্তারা মানবিক সেবায় সম্মিলিত দায়বদ্ধতার ওপর জোর দেন।

সভায় জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, পাবনা (ঈশ্বরদীসহ) বিভিন্ন জেলার বিএইচআরএফ শাখা ইতোমধ্যে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। শীতের তীব্রতা বাড়তে থাকায় এসব কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। 

এ সময় ট্রাস্টি বোর্ড সদস্য সালমা আদিল এমজেএফ, যিনি সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, শীতার্ত মানুষের সহায়তায় ৫০ হাজার টাকা অনুদান দেন।

সভায় সংগঠনের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে নির্বাচিত কিছু জেলায় নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম এবং আইন ও মানবাধিকার মেলার পরিকল্পনা উল্লেখযোগ্য। পাশাপাশি ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনকারী শাখাগুলোর মধ্যে পুরস্কার ঘোষণা করা হয়। 

এতে প্রথম স্থান অর্জন করে কুমিল্লা মহানগর শাখা, দ্বিতীয় স্থান পায় হাটহাজারী উপজেলা শাখা এবং তৃতীয় স্থান অর্জন করে চট্টগ্রাম জেলা ও মহানগর শাখা। এছাড়া ঈশ্বরদী শাখাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

ইএইচ

Link copied!