ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কঠোর নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০৩:৫৫ পিএম

জ্বালানি ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কঠোর নির্দেশনা

বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 

সংস্থার ব্যয় সংকোচন ও সম্পদ সাশ্রয়ের লক্ষ্যে সোমবার এক বিশেষ দপ্তর আদেশ জারি করা হয়েছে। ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালামের নির্দেশে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ব্যবহৃত গাড়িতে জ্বালানি বরাদ্দের পরিমাণ ৩০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। একই সাথে শহরের বর্জ্য ব্যবস্থাপনা কাজে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রেও জ্বালানি ব্যবহারের পরিমাণ ২০ শতাংশ হ্রাস করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে গাড়ির ব্যবহার সীমিত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিদ্যুৎ সাশ্রয়ে গৃহীত অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ হলো:

প্রাকৃতিক আলোর ব্যবহার: দিনের বেলা পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে। জানালা ও পর্দা খোলা রেখে প্রাকৃতিক আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

বৈদ্যুতিক যন্ত্রপাতির নিয়ন্ত্রণ: অফিসে বিদ্যমান বৈদ্যুতিক বাতির অর্ধেক ব্যবহার করতে হবে এবং অপ্রয়োজনীয় লাইট সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। প্রয়োজন ছাড়া ফ্যান, এয়ার কন্ডিশনার (এসি) ও অন্যান্য যন্ত্রপাতি চালানো যাবে না।

এসি ব্যবহারের সীমা: এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা অবশ্যই ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে।

অফিস ত্যাগের সতর্কতা: কক্ষ ত্যাগের সময় বাতি, ফ্যান ও এসি বন্ধ করতে হবে। করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলো জ্বালানো যাবে না। অফিস শেষে কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানারসহ সকল সরঞ্জাম বন্ধ রাখা নিশ্চিত করতে হবে।

আলোকসজ্জা নিষিদ্ধ: সব ধরনের আলংকারিক আলোকসজ্জা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল বিভাগ ও আঞ্চলিক অফিসসমূহকে এই নির্দেশনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছেন ডিএসসিসি প্রশাসক। সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদ স্বাক্ষরিত এই দপ্তর আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

জেএইচআর

Link copied!