ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীতে অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৩:৪২ পিএম

রাজধানীতে অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে উগ্রবাদী তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি এবং ড্রোনসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যা সম্ভাব্য নাশকতার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা।

মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ডিবির রমনা বিভাগের একটি দল অভিযান চালিয়ে কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকা থেকে তাদের আটক করে। বুধবার ডিবি পুলিশের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইমরান চৌধুরী, মো. মোস্তাকিম চৌধুরী, রিপন হোসেন শেখ ও আবু বক্কর।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রথমে কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে ইমরানকে আটক করা হয়। এরপর কেরাণীগঞ্জের জিয়ানগর এলাকা থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়। একই দিনে পরে কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে রিপন ও আবু বক্করকে আটক করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার বন্দুক, বেশ কয়েক রাউন্ড গুলি, ড্রোন ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ, মেটাল ডিটেক্টর এবং একাধিক ইলেকট্রনিক ডিভাইস। এছাড়া কিছু উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট বই ও লিফলেটও জব্দ করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের প্রাথমিক ধারণা, আটকরা একটি নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এবং তারা রাজধানীতে সহিংস বা গোপন হামলার পরিকল্পনায় সক্রিয় ছিল। এ লক্ষ্যে তারা বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এএন

Link copied!