ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহবাগের মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ০৪:৪৩ পিএম

শাহবাগের মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগ এলাকার একটি মেস থেকে এ বি এম আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে হাবিবুল্লাহ রোডের একটি বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহত আবিদ হাসান জিসান কুষ্টিয়া মেডিকেল কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করে ইন্টার্নশিপ শেষে তিনি একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কর্মস্থলের সুবিধার্থে সহকর্মীদের সঙ্গে শাহবাগের ওই বাসায় সাবলেট থাকতেন তিনি।

আবিদের রুমমেট দীপ্ত সিংহ জানান, দুপুরে বাসায় ফিরে তিনি আবিদকে বিছানায় অস্বাভাবিক অবস্থায় পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুমমেটরা আরও জানান, সকালে বাসা থেকে বের হওয়ার সময়ও আবিদকে স্বাভাবিক দেখা গেছে এবং তিনি মোবাইলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন। তবে হঠাৎ কী কারণে তার মৃত্যু হলো, সে বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহত আবিদ হাসান জিসানের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তার বাবার নাম আহসান হাবিব। মেধাবী এই চিকিৎসকের অকাল মৃত্যুতে তার সহকর্মী ও পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর

Link copied!