ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, এক সপ্তাহেই ৩ শতাধিক ডিজিটাল মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১১, ২০২৬, ০৯:৩৮ পিএম

ঢাকার রাস্তায় এআই ক্যামেরা, এক সপ্তাহেই ৩ শতাধিক ডিজিটাল মামলা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত ক্যামেরার মাধ্যমে কঠোর মনিটরিং শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে গত এক সপ্তাহেই ট্রাফিক আইন অমান্য করায় তিন শতাধিক মামলা করা হয়েছে।

সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় বিমানবন্দর সড়কে সৌরবিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই তথ্য জানান।

ভারপ্রাপ্ত কমিশনার জানান, ঢাকা শহরকে আধুনিকায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে কোনো যানবাহন ট্রাফিক সিগন্যাল অমান্য করলে বা উল্টোপথে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হয়ে যাবে। বিশেষ এই ব্যবস্থার ফলে মামলার শিকার ব্যক্তি নিজেই ভিডিও ফুটেজে তার করা অপরাধটি সরাসরি দেখতে পারবেন।

বর্তমানে রাজধানীর গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টে আধুনিক ট্রাফিক সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে খুব শিগগিরই রাজধানীর প্রায় ৩০টি পয়েন্টে এই এআই ক্যামেরা ও ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা চালু করা হবে।

ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, এই ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা দায়ের করা সম্ভব হবে, যা চালকদের আইন মানতে বাধ্য করবে।

পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে ট্রাফিক সিগন্যালে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময়ও ট্রাফিক সিগন্যালগুলো সচল থাকবে, যা যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!